ঢাকা: পেট্রল পাম্প বন্ধ হতে পারে এমনটাই শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

নিরাপত্তাহীনতা ও জ্বালানি ঘাটতি থাকার কারণে দেশের সমস্ত পেট্রল পাম্প যেকোনো সময় বন্ধ হতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে; এমনটাই জানায় বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রবিবার (২২ মার্চ) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি থেকে এমন দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের পেট্রল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ, কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।

ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একইসঙ্গে এত লম্বা সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মকর্তারা।

সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার জন্য যেকোনো সময় সারা দেশের পেট্রল পাম্পগুলো বন্ধ হবার সম্ভাবনা দেখা দিয়েছে।

এছাড়াও এর আগে পেট্রল পাম্পে নিরাপত্তার প্রয়োজন বলে জানিয়েছিল সংগঠনটি। তবে এসব উপেক্ষা করছে সরকার।

ফলে দিনে দিনে ক্ষোভ আর বিশৃঙ্খলা বাড়ছে পাম্পগুলোতে তেল বিক্রির সময়।

সংগঠনটির দাবি, ঈদের আগের দিন একটি পাম্পে সাড়ে ১০ হাজার ৫০০ লিটার পেট্রল ও একই পরিমাণ অকটেন মজুদ ছিল। তাদের আরেকটি পাম্পে ছিল প্রায় আট হাজার লিটার জ্বালানি।

স্বাভাবিক হিসাবে এ মজুদ কয়েকদিন বিক্রি করার কথা থাকলেও হঠাৎ অতিরিক্ত চাপ আর বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই শেষ হয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *