ঢাকা: ঢাকার লালবাগের পোস্তা এলাকার বাড়ি থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিক্ষার্থীর বয়স মাত্র ১৭ বছর। ফারহান রহমান জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এইটুকু বয়সে আত্মহত্যা!?

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রকে উদ্ধার করেন স্বজনরা।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাড়ে ৮টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

হাসপাতালে নিহত জিহাদের পরিবারের বরাতে জানা যায় , তারা লালবাগের পোস্তা এলাকার একটি চারতলা বাড়িতে ভাড়া থাকেন।

দুই ভাই ও এক বোনের মধ্যে জিহাদ ছিল সবার ছোট। তার বাবার নাম ফজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলায়।

ছোট ছোট ছেলে মেয়েদের এইভাবে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। খুব সামান্য কারণেই এরা ভেঙে পড়ে। ফলে মা বাবা, অভিভাবকদের উচিৎ ছেলে মেয়েদের কৈশোর কালে তাদের দিকে একটু নজর দেয়া।

জানা গিয়েছে, এই আত্মহত্যাটি প্রেমঘটিত কারণে।

জানা যায়, একই স্কুলের এক সহপাঠীর সঙ্গে জিহাদের প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা একসঙ্গে বাইরে ঘুরতে যায় এবং বিকেলে বাসায় ফিরে আসে।

সন্ধ্যার দিকে মোবাইল ফোনে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়, হয়তো একপর্যায়ে মেয়েটি সম্পর্ক না রাখার কথা জানায়।

এতে অভিমান করে জিহাদ নিজের কক্ষে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তাদের ছেলে ঝুলছে।

দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্ত হবে। জিহাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *