ঢাকা: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে দেশের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শিত হবে।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বার্তায় এ তথ্য দিয়ে বলেছে, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে । ২৬ শে মার্চ কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

এবারের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। উক্ত অনুষ্ঠানে যোগ দেবেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাহিনীগুলোর প্রস্তুতি ও সক্ষমতা তুলে ধরা হবে।

এদিন, প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

এবারের তথা ২০২৬ সালের কুচকাওয়াজে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্টের অংশগ্রহণ থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *