কক্সবাজার: কক্সবাজার শহরের কবিতা চত্বরে খোরশেদ আলম (২৭) নামের এক ছাত্রদল নেতা এবং জুলাই জঙ্গী আন্দোলনের এক সক্রিয় কর্মীকে হত্যা করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে খবর।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টা নাগাদ। হত্যার ঘটনায় খোরশেদের সাথে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে।
তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
খোরশেদের পেট, পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
