ঢাকা: আগামিকাল ২৬শে মার্চ, বাঙালির মহান স্বাধীনতা দিবস।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার তথা ২৫ মার্চ ‘গণহত্যা দিবসের’ দিন সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী রহমান তাঁর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন এবং তার কিছু দাফতরিক কাজ সম্পন্ন করেন। এরপরই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।”

ডাক টিকিট উন্মোচনের সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *