ঢাকা: আগামিকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানবাহনে চলাচলে নীতি নিয়ম আরোপ করা হয়েছে।

আজ, বুধবার (২৫ মার্চ) ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না।

এই সময় আগারগাঁও, বেগম রোকেয়া সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে এবং বিভিন্ন পয়েন্টে ডাইভারশন কার্যকর করা হবে।

২৬ শে মার্চ সকালে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবং বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

এছাড়াও সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজন করা হয়েছে।

যেসব সড়ক বন্ধ থাকবে:

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন নিম্নলিখিত সড়কগুলোতে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না:

✓ আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং।

✓ প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)।
শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং (সৈয়দ মাহবুব মোর্শেদ রোড)।

✓ জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং।

যানজট এড়াতে বিকল্প রুট:

✓ মিরপুর-১০ থেকে মহাখালী/ফার্মগেটগামী: যারা মিরপুর-১০ থেকে রোকেয়া সরণি হয়ে ফার্মগেট বা ধানমন্ডি যেতে চান, তাদের আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবেন।

✓ জাহাঙ্গীর গেট থেকে বিআইসিসিগামী: জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলো বিজয় সরণি দিয়ে ডান দিকে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে মিরপুর রোডে প্রবেশ করবে।

✓ ফার্মগেট থেকে মিরপুরগামী: ফার্মগেট বা বিজয় সরণি থেকে মিরপুরগামী যানবাহনগুলোকে রোকেয়া সরণি এড়িয়ে খেজুরবাগান ও মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

✓ ধানমন্ডি থেকে মিরপুর-১০ গামী: ধানমন্ডি থেকে যারা কাজীপাড়া বা শেওড়াপাড়া যাবেন, তারা রোকেয়া সরণি না ধরে মিরপুর রোড ও টেকনিক্যাল মোড় হয়ে যাতায়াত করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *