ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা ও দ‌লের সা‌বেক এম‌পি মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তারি নি‌য়ে মুখ খু‌লে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কা‌দের (জিএম কাদের)।

আদালত প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে হেনস্থার ঘটনা নিয়েই মূলত মুখ খুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিবৃতিতে কাদের সাহেব বলেন, “জাতীয় পার্টি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আইনানুগ গ্রেপ্তার করা হবে ও পরবর্তীতে তাকে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এটা স্বাভাবিক।

বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে কারো কোন দ্বিমত থাকার অবকাশ নেই।”

“কিন্ত আদালত চত্বরে পুলিশ হেফাজতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আক্রমণ, হেনস্তা করা বা পুলিশ হেফাজতে মৃত্যু কোন সভ্য সমাজে স্বাভাবিক নয় ও গ্রহণযোগ্য হয় না।

বেশ কিছু দিন থেকে আমাদের দেশে ‘মব জাস্টিস’ নামে এ বিষয়টি চালু আছে, দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা আইনের শাসনের চরম পরিপন্থী। আমরা এর অবসান চাই।”

মব সন্ত্রা‌সের অবসা‌নে নবগঠিত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারপ্রধান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ ক‌রে‌ন জাপা চেয়ারম্যান জিএম কা‌দের।

উল্লেখযোগ্য যে, সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার তাঁকে মানবপাচার ও নথি জালিয়াতি মামলায় আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই আদেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *