ঢাকা: এক দুর্ঘটনার শোক কাটিয়ে ওঠেনি দেশ, পরিবারগুলো, এর মধ্যেই ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন মারা গিয়েছেন। এবং প্রাইভেটকারের চালকও মারা গিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৪ সদস্যরা হলেন, আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম (৪০), সাইফ (৭), লাবিবা (১৮) এবং প্রাইভেটকারের চালক জামাল হোসেন।

তাছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত পরিবাবারের কিশোর সদস্য আবরার (১২) কে ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা সম্পর্কে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের উপর ঢাকা থেকে ছেড়ে আসা ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১১৩১) একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-৩৫-১৯৪৬) ডান পাশে সজোরে বডিতে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

প্রাইভেটকারে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *