ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ)- ২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা বরাবর যুক্তি দিয়েই কথা বলেন। কথা বলতে তিনি ভয় করেন না।

এবার সাফ জানিয়ে দিলেন ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’।

মাজার কেন ভাঙচুর হয়েছে ? মাজার ভাঙার প্রতিবাদ করেন তিনি।

ক্ষমতার পটপরিবর্তনের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার ঘটনা ঘটেছে।

মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে মানুষজন আহতও হয়েছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও মাজার ভাঙ্গার আহ্বান জানানো হয়েছে।

ময়মনসিংহ নগরের থানাঘাট সংলগ্ন এলাকায় হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজারে মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হামলা করে বন্ধ করে দেওয়া হয়।

এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসাছাত্র গিয়ে হামলা চালিয়ে ২০০ বছরের পুরোনো মাজারটির একটি অংশও ভেঙে দেয় মাজার বিরোধীরা। এরকম বহু ঘটনা আছে।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকবো, আমার এলাকায় ওয়াজ যেমন হবে,কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।

বৃহস্পতিবার তথা ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের দিন রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ. ৫৮তম স্বরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে এসব মন্তব্য করেন।

জঙ্গী ইউনূসের কালে মাজার ভাঙচুরের প্রসঙ্গ তুলে ধরে তিনি তার তীব্র বিরোধিতা করেন।

তিনি বলেন, গত ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি, কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে,বাউল গানের আসরে বাধা দেয়া হয়েছে। বাউল গান যারা করে, তাদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে আমরা এগুলো দেখেছি।

রুমিন ফারহানা বলেন, আমি জানি না, আর কোন রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কিনা। তবে, আমি সংখ্যা ধরে ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি।

ঈদুল ফিতরের একদিন পরে সিলেটে এরকম বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকবো, আমার এলাকায় ওয়াজ যেমন হবে,কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের সৃষ্টি ও সংস্কৃতি লালন পালন করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সাথে যুক্ত তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটি অংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *