খাগড়াছড়ি: একের পর এক অগ্নিকাণ্ড!খাগড়াছড়ি দীঘিনালা ভাসছে চোখের পানিতে।

বোয়ালখালী বাজারে মানুষের স্বপ্নগুলো যেন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হাসি-খুশির দোকানগুলো নিস্তব্ধ, পরিশ্রমের ঘাম মিশে গেছে ধোঁয়ায়।

দীঘিনালাবাসী প্রতি বছরই যেন কোনো না কোনো এক কালো রাত্রির সাক্ষী হয়ে থাকে।

ব্যবসায়ীদের অভিযোগ এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩৫ টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাত ৩টার দিকে এই আগুন লাগে।

এতে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। আরো বেশিও হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে বাজারের একটি গলি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।

এই খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন ও খাগড়াছড়ি থেকে আসা আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *