যশোর: আবারো বাসে অগ্নিকাণ্ডের ঘটনা।

যশোর সদরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্ধশতাধিক যাত্রী ছিলো বাসে।

চালকের তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এই সময় বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জিনিসপত্রসহ বাসটি পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে থেকে যশোর-ঢাকা মহাসড়কে উপজেলার ফতেপুর দাইতলা সেতুর কাছে এই ঘটনা ঘটে। ‘নড়াইল এক্সপ্রেসের’ বাসটি যশোর শহর থেকে ঢাকায় যাচ্ছিল।

আগুন লাগার খবর পেয়ে যশোর ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।

ইঞ্জিনে আগুন ধরে যায় হঠাৎ করেই। চালক দ্রুত বাসটি থামিয়ে দেন।

সব যাত্রী বাস থেকে নিরাপদে নামতে পেরেছেন, তবে সবার মালামাল আগুনে পুড়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *