চট্টগ্রাম: তসবিহর দানা গলায় আটকে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে গেলো।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের খুদে শিশু তালহা বিন শহীদ ভূঁইয়া মারা গেছে।

এমন দুর্ঘটনায় শোকে ভেঙে পড়েছে পরিবারটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু তালহার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন। আর মা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় গলায় তসবিহর দানা আটকানোর পর পরিবারের সদস্যরা শিশু তালহাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

গলায় তসবিহর ঘুঁটি আটকে তার শ্বাসনালি বন্ধ হয়ে গিয়েছিল।

তসবিহ নিয়ে খেলছিলো বাচ্চাটি। খেলতে খেলতেই তসবিহর একটি ঘুঁটি তার গলায় আটকে যায়। এতেই ঘটে যায় দুর্ঘটনাটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *