ঢাকা: ক্ষমতায় এসে প্রথম কয়েক মাসের মধ্যেই একটা অনির্বাচিত, অবৈধ সরকার যদি পুলিশের পোশাক বদলানোকে তার অগ্রাধিকারের তালিকায় রাখে, তাহলে সেই সরকারের মাথায় আসলে কী চলেছিলো সেটা সকলেই জেনেছেন ইতিমধ্যে!
দেশে তখন আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অর্থনীতি টলমল করছে, সংখ্যালঘু নির্যাতনের খবর আসছে। আর জঙ্গী ইউনূস সরকার ব্যস্ত ছিলো পুলিশের জামার রং নিয়ে।
ইউনূস সরকার ক্ষমতায় এসে সংস্কারের যে ঢোল বাজিয়েছিল, পোশাক পরিবর্তন ছিল সেই ঢোলের সবচেয়ে ফাঁকা আওয়াজ। কোটি কোটি টাকার দুর্নীতি করা।
লৌহ রঙের যে পোশাক বানানো হয়েছে, সেটা দেখেই পুলিশের লোকেরাই বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে মিলে যাচ্ছে।
বেসরকারি সিকিউরিটি গার্ডদের সাথে এই পোশাক গুলিয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়ানো পুলিশকে মানুষ পুলিশ ভাবতেই পারছে না।
পুলিশের মধ্যে প্রচুর ক্ষোভ ছিলো এই পোশাক নিয়ে।
এবার স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান ইউনিফর্ম নিয়ে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়।
তিনি জানান, বাহিনীর ঐতিহ্য ও পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে আগের যেকোনো ঐতিহ্যমণ্ডিত পোশাক পুনর্বহালের বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমী-তে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে।
