ঢাকা: মারা গিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ।
তিনি চিকিৎসাধীন ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দিলারা হাফিজের মৃত্যুর খবরটি জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি সংসারে রেখে গেছেন স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে।
জানা গিয়েছে, তাঁর মরদেহ আগামিকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।
৩০ মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরাস্থানে তাঁকে দাফন করা হবে।
জানা গিয়েছে, ২১ মার্চ তারিখে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হয় অধ্যাপক দিলারা হাফিজকে।
