ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্টে জঙ্গী আন্দোলনে সারা দেশ তছনছ করা হয়। একটা নির্বাচিত সরকার ফেলে দেয়া হয়। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।
সেসময় সারাদেশের অন্তত ৫শ থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা, পিটিয়ে-আগুন দিয়ে হত্যাসহ নারকীয় ধ্বংসযজ্ঞের নৃশংসতার ঘটনা ঘটে।
অনেক ভিডিও ফুটেজে প্রকাশ্যে পুলিশ সদস্যদের ওপর আক্রমণের চিত্র ধরা পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই পুলিশ হত্যার বিচার চায়না জামাত- এনসিপি। কারণ এই জঙ্গী আন্দোলনে, হত্যার পেছনে এরাই ছিলো গুপ্ত হয়ে।
নাহিদ ইসলাম এর আগে বলেছেন, শোনা যাচ্ছে যে, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত করা হবে। এই বিচার যদি নিশ্চিত করতে হয়, তাহলে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার আগে নিশ্চিত করতে হবে।
কেন? পুলিশ মানুষ নয়? আর কিসের গণঅভ্যুত্থান? জঙ্গী আন্দোলনের নাম দিয়েছে গত অভ্যুত্থান!
এবার আইজিপি বললেন, পুলিশ হত্যার বিচার হবে।
পুলিশের আইজিপি এক মতবিনিময় সভায় বলেন ৫ ই আগষ্টের আগে ও পরে যে সমস্ত পুলিশকে হত্যা করা হয়েছিল তার বিচার করা হবে।
তিনি আরও বলেন কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না।
তিনি উল্লেখ করেন আমাদের দেশের যুবকরা সামান্য কিছুতে রাস্তায় নেমে আসেন,এটা কাম্য হতে পারে না।
আইজিপি আলি হোসেন ফকির যুবকদের উদ্দেশ্যে বলেন সভ্য দেশের ন্যায় প্রতিবাদ করলে দেশের মানুষের কোন ক্ষতি হয় না।
মানুষের কল্যাণের জন্য রাজনীতি, সমাজ সেবা, তাহলে কেন মানুষের ক্ষতি করে রাস্তা বন্ধ করে জনগনের ক্ষতি করেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরাও কারো না কারো সন্তান, আমাদের পরিবার আছে, আমরা সরকারি দায়িত্ব পালন করি, আমরা নিজ ইচ্ছায় কোন হুকুম পালন করি না, তাই পুলিশের উপর বিনা উস্কানিতে হামলা, হত্যার বিচার এদেশে হবে।আমরা কাউকেই ছাড় দিব না।
