চট্টগ্রাম: এই দেশে কখন যে মানুষের প্রাণ শেষ হয়ে যায়, কখন যে শিশু এতিম হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নেই। আজ দেখবেন আছে, কাল নেই। কারণ এই দেশটায় দুর্ঘটনা ঘটতেই থাকে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০ টা ১৫ নাগাদ উপজেলার মডার্ন হাসপাতালের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। তবে আহতদের নাম পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটির সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হন ছয় যাত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিসের এক ইউনিট আহতদের উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে একজন প্রবাসীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
সীতাকুণ্ড থানা এলাকা পার করার সময় একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
সেই ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন।
