ঢাকা: দেশে তো হচ্ছেই, বিশ্বের বিভিন্ন দেশে গিয়েও ভয়ঙ্কর অপরাধে জড়িত হচ্ছে বাংলাদেশিরা। এমন যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে বিশ্বের দেশগুলো বাংলাদেশকে আর বিশ্বাস, আস্থার জায়গায় রাখবে কীভাবে? যদিও ভিসা নিয়ে ইতিমধ্যে ভুক্তভোগী বাংলাদেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর সব অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ১০ বাংলাদেশি।

এই ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

১০ বাংলাদেশিকে ‘খারাপের চেয়েও খারাপ’ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

গ্রেপ্তারকৃত সেরা দশ বাংলাদেশী অপরাধীরা সমাজের যত জঘন্য কর্ম আছে, তার সবকিছুর সাথে জড়িত ছিলো।

খারাপের চেয়ে খারাপ’ বা ‘ওর্স্ট অব দ্য ওর্স্ট’ তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র বিভাগ।

তালিকায় বিভিন্ন দেশের অপরাধীদের পাশাপাশি অন্তত ১০ জন বাংলাদেশির নাম উঠে আসায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ এবং আলোচনার সৃষ্টি হয়েছে।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত এসব ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে অস্ত্র বহন, চুরি, জালিয়াতি, ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আছে।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে বহিষ্কার (ডিপোর্টেশন) প্রক্রিয়াও শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এমন ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

ডিএইচএসের ডেপুটি সেক্রেটারি লরেন বেস এক বিবৃতিতে বলেন, “যারা শিশুদের ওপর হামলা চালায় বা নিরীহ মানুষের ক্ষতি করে, তাদের জন্য যুক্তরাষ্ট্রে কোনো জায়গা নেই।”

ক্যানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট থেকে গ্রেপ্তার করা কাজী আবু সাঈদের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে অনৈতিক কাজে ব্যবহার এবং অবৈধ জুয়া পরিচালনার অভিযোগ আছে।

নর্থ ক্যারোলিনার র‍্যালি থেকে শাহেদ হাসানকে গোপনে অস্ত্র বহন ও চুরির দায়ে গ্রেপ্তার করা হয়।

নিউইয়র্কের বাফেলো ও কুইন্স থেকে মোহাম্মদ আহমেদ ও এমডি হোসেনকে যৌন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে।

এদিকে, মাদক সংক্রান্ত অপরাধে ভার্জিনিয়া থেকে মাহতাবউদ্দিন আহমেদ এবং টেক্সাস থেকে নেওয়াজ খানকে গ্রেপ্তার করা হয়।

ফ্লোরিডার প্যানসাকোলা থেকে চুরির অভিযোগে শাহরিয়ার আবির

মিশিগানের মাউন্ট ক্লেমেন্স থেকে ক্রেডিট কার্ড জালিয়াতির দায়ে আলমগীর চৌধুরী

অ্যারিজোনার ফিনিক্স থেকে প্রতারণার অভিযোগে কনক পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।

ভার্জিনিয়ার মানাসাস থেকে ইশতিয়াক রাফিকে অস্ত্র ও সিন্থেটিক মাদক রাখার অভিযোগে আটক করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *