নড়াইল: দেশে অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। চারদিকে শুধু হাহাকার তেলের জন্য।

নড়াইলে একটি তেলের পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে হত্যা করা হয়েছে।

ট্রাক ড্রাইভার তেলের পাম্পের ম্যানেজারকে ট্রাকের চাকার নিচে পিষে হত্যা করে।

আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে। সরকার যদি সঠিক ব্যবস্থা হাতে না নেয় তাহলে এইভাবে আরো ঘটনা ঘটবে।

জানা যায়, নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের তর্কবিতর্ক হয়।

এ ঘটনার জেরে ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ট্রাকচালকের বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এই ঘটনাটি ঘটে।

ঘটনায় একজন আহতও হয়েছেন। নাহিদের বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।

নিহত নাহিদ সরদার উপজেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে বাকবিতণ্ডার পরেও ওই হত্যাকারী ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন।

রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে।

ট্রাকে চাপা দেবার জন্যেই হয়তো তিনি সেখানে ছিলেন। ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান।

আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেই ট্রাক চালকের বিরুদ্ধে কী অ্যাকশন নেয়া হয়েছে তা জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *