ঢাকা: হাম ছড়াচ্ছে দ্রুতগতিতে। রাজশাহীতে ভয়াবহ অবস্থা। শিশুরা ঘরে ঘরে আক্রান্ত।
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল একটা অদ্ভুত মন্তব্য রেখেছেন। তাঁর দেওয়া ‘গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি’ বক্তব্যটি সঠিক নয়।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে এই তথ্য উঠে এসেছে।
শুধু ফ্যাক্টচেক বলি কেন? সারা ফেসবুক ছেয়ে গেছে জনগণের পোস্টে। তাঁরা ভ্যাকসিনের কার্ড শেয়ার করছেন যেখানে স্পষ্ট লেখা আছে সন, তারিখ। আট বছরের মধ্যে কী টিকা হয়েছে, না হয়েছে তার প্রমাণ তুলে ধরছে জনগণ।
ডিসমিসল্যাবও বলছে, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচি পালিত হয়েছিল।
আসলে বিএনপি-জামায়াত হচ্ছে ইউনুসিয়া গং। বিএনপি এখনো তাদের চরিত্র ছাড়তে পারেনি।
তারা ইউনুসের দোষত্রুটি, দুর্নীতি, দেশ ধ্বংসকারীদের না ধরে, ধরছে আওয়ামী লীগ। শিশুদের বাঁচানোর তাগিদ নেই তাদের।
ইউনুসিয়া অন্ধকার যুগে হাম রোগের কোন টিকা দেয়া হয়নি শিশুদের, এজন্য মারা যাচ্ছে শিশুরা। শিশু হত্যাকারীদের বিচার হবে আদৌ?
২০২৪ সাল পর্যন্ত দেশে টিকাদানের হার ছিল ৯০%–৯৭% এর মধ্যে।
তাহলে “৮ বছর টিকা দেওয়া হয়নি” — এই বক্তব্য ডাটার সাথে কি মেলে?
সরকারি EPI ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে, ২০২৫ সালে টিকাদানের হার হঠাৎ ৬০% এর নিচে নেমে এসেছে।
এছাড়া BCG টিকার left-out rate ১৩.২% — যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।
সব দায় তো আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দিলে হয় না। একটু বোধ থাকতে হয়।
২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগের সরকার ছিল, সেই সময় পর্যন্ত টিকাদানের হার ছিল ধারাবাহিকভাবে উঁচু।
২০২৫ সালে হঠাৎ টিকাদানের হার কেন এত কমে গেল তার জবাব কে দেবে? ইউনূস, ধর্মব্যবসায়ীদের ধরে ধরে শাস্তি দেয়া হবে? নাকি ৮ বছর টিকা দেয়া হয়নি প্রলাপ শোনা যাবে?
