ঢাকা: তেলের অভাবে বিয়ে করতে যেতে ভয় পাচ্ছে বীর বর মশাইরা। এই কী অবস্থায় এসে পৌঁছেছে দেশ! এমনকি আবার কোথাও কোথাও তো অকটেন উপহার হচ্ছে নতুন জামাইদের।

বরযাত্রী রওনা দিয়েছে, গাড়ি মাঝরাস্তায় থেমে গেছে, তেল নেই। বিয়েবাড়ি পৌঁছানো হলো না। ঘটনাটা শুনতে হাস্যকর, কিন্তু এই একটা ঘটনাই বলে দিচ্ছে দেশের জ্বালানি পরিস্থিতি এখন কোথায় গিয়ে ঠেকেছে।

শেখ হাসিনার আমলে দেশে সমস্যা কি হয়নি? হয়েছে, কিন্তু তিনি সামলে নিতেন। মানুষ এত ভুক্তভোগী হয়নি।

বিএনপির জ্বালানি মন্ত্রী মুখ খুলেছেন বলছেন তেলের কোনো সংকট নেই, সরবরাহ আগের চেয়ে বেড়েছে।

অথচ সেই দেশেই বরের গাড়ি মাঝরাস্তায় থেমে যায় তেলের অভাবে।

পাম্পে সীমিত পরিমাণে জ্বালানি পাওয়া গেলেও সড়কজুড়ে লম্বা লাইন।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। লম্বা লাইনে, গরমে অনেকেই মারা যাচ্ছেন। বড় করুণ অবস্থা।

এমন বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক চিত্র।

সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন।

অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামে এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামি ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী।

এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *