ঢাকা: মঙ্গল শোভাযাত্রা নিয়ে মৌলবাদীদের অনেক এলার্জি। মঙ্গল শব্দ ঐ জঙ্গীরা সহ্য করতে পারে না।

মঙ্গল শোভাযাত্রা নাকি হিন্দুদের, এজন্য এটাকে আনন্দ শোভাযাত্রা নাম দেয়া হয়েছে।

মঙ্গলবারকে আনন্দ বার বলা হবে!আগে আশীর্বাদ করা হতো তোমার মঙ্গল হোক, এখন আশীর্বাদ করা হবে তোমার আনন্দ হোক।

“মঙ্গল শোভাযাত্রা” বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে। “পহেলা বৈশাখ” বাঙালির প্রধান উৎসব ও জাতীয় উৎসবে পরিণত হয়েছে।

ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের অপদেষ্টারাও মঙ্গল সহ্য করতে পারতেন না। তাই ইউনুস সরকার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদ্‌যাপনে মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা নামকরণ করেছিল।

এই নিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন পহেলা বৈশাখ উদ্‌যাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না।

তিনি আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশকে বিভক্ত করতে পারে। তাই এ নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন।

গতবছর ইউনুস সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি মোল্লাদের খুশি করতে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখে।

ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন জাতির জন্য ছিলো লজ্জার।

আওয়ামী লীগের পতনের পর চারুকলার বড় পদগুলো বিএনপিপন্থী শিক্ষকেরা দখল করে নেয়। কিছু নেয় জামাত। এদের বৈশিষ্ট্য উপরে চারুকলার শিক্ষক ভেতরে মডারেট মোল্লা। শিল্প সংস্কৃতি এদের কেউ ধারণ করে না।

আওয়ামী লীগের সময়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন এবং এটিকে বন্ধ করতে অসংখ্য চেষ্টা চালিয়েছে মৌলবাদীরা। তবে আঁচড় পর্যন্ত কাটতে পারেনি শেখ হাসিনার জন্য।

আওয়ামী লীগের পতনের পর দেশের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মতো মঙ্গল শোভাযাত্রার উপর মৌলবাদীদের থাবা পড়েছে।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রা নামে চলে আসছিল।আমাদের কোনো এলার্জি নেই যে ‘মঙ্গল’ দিলে আমাদের ক্ষতি হবে বা ‘আনন্দ’ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। বরং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিতে চাই যে, তারা এটি পালন করেছে।

আপনারা এবার চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা রাখবেন নাকি আনন্দ শোভাযাত্রা থাকবে—এ বিষয়ে প্রশ্ন করা হলে সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা মনে করি মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছে আমরা তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) ধন্যবাদ জানাই। কিন্তু, এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *