ঢাকা: ফের সেই করোনাকালের অবস্থা ফিরে আসছে। এই দেশে সরকার, প্রশাসনের ব্যর্থতায় দায় মাথায় উঠাতে হয় শিক্ষার্থীদের।
ফের অনলাইনে ক্লাস দেয়া হলো। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস এবং বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ, মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জোড়-বিজোড় দিন হবে অনলাইন, অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে নিতে হবে।
যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আগামিকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে।
