কুয়াকাটা: কুয়াকাটার সুন্দরবন সংলগ্ন সমুদ্র এলাকায় ২৩ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ ধরা পড়েছে।

যা স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

আজ, বুধবার (১ এপ্রিল) সকালে কুয়াকাটা বাজারে মাছটি নিয়ে আসেন জেলে ফারুক মাঝি।

মাছটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকার উপরে।

খোলা ডাকের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি হয়েছে। মাছটির ওজন প্রায় ২২ কেজি ৭০০ গ্রাম।

বাজারের ব্যবসায়ী খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান জানান, বড় সাইজের সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকায় ভালো দামে বিক্রি করা সম্ভব হয়।

উৎসাহে মাছটি দেখার জন্য স্থানীয় মানুষ ভিড় জমায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *