হবিগঞ্জ: প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছেই। যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। বাস হোক, ট্রেন হোক কোথাও জীবনের নিশ্চয়তা নেই।

ট্রেনে তো প্রায়ই এখন দুর্ঘটনা ঘটছে।প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে।এসবের শেষ কোথায়?

যতোই নিরাপদ সড়ক, নিরাপদ নৌপথ, নিরাপদ রেলপথের দাবি উঠুক, কোথাও কোনো পথ নিরাপদ না।

প্রতিটি দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এমন ব্যবস্থা কি সরকার নিতে পারছে না যাতে ভবিষ্যতে আর এমন মর্মান্তিক ঘটনা দেখতে না হয়? পারলেও করবে না।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে ব্যাহত হয় রেল যোগাযোগ।

অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টা নাগাদ লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেলপথ সংস্কারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলভর্তি একটি মালবাহী ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এই ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে, দুর্ঘটনার ফলে পড়ে যাওয়া তেল লুটপাট করতে স্থানীয়রা ভিড় জমায়। যে যেভাবে পারে তেল লুট করে।

শেষে তেল লুট বন্ধ করতে ঘটনাস্থলে যায় বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *