ঢাকা: সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক। ড. শাকিরুল ইসলাম খান খ্যাতিমান গবেষকও বটে।
এই নিয়োগের তথ্য জানানো হয় বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে।
এতে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো রকম সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি পর্যন্ত (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে।
