ঢাকা: একলাফে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দেয়া হয়েছে প্রায় ৪০০ টাকার কাছাকাছি।

ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)।

এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

তবে ১২ কেজি সিলিন্ডারের দাম কি ১৭২৮ টাকাই? জনগণ কি এই দামেই সিলিন্ডার পাচ্ছে বা পাবে?

চলুন একবার দেখি জনগণ কী বলছে:

“১২ কেজি এলপি গ্যাস আগে কিনেছিলাম ১৪০০ টাকা। আজকে এক দোকানে দাম চেয়েছে ২২০০ টাকা, মনে করলাম ভুল করে চেয়েছে পরে আর এক দোকানে চেয়েছে ২২৫০ টাকা এভাবে আরো ৩টি দোকানে দাম চেয়েছে ২১০০ টাকা, ২১৫০ টাকা, ২৩০০ টাকা।

যে দোকানদার যত চেয়েছে কমের কথা বললে কেউ কম দিতে চায়নি বলছে কম হবে না, তাই আমার গ্যাস কেনাও হয়নি। আসলে কোন দোকানদারের দামটি সঠিক সেটাও জানি না’!

বুঝুন দেশের অবস্থা!

আরো প্রশ্ন আছে। লিখছেন ভুক্তভোগীরা:

‘৪৫০ টাকা বেশি দিয়ে এলপি গ্যাস কিনতে হল। এখানে ভর্তুকি দেওয়া হল না কেন ?
ফ্যামিলি কার্ড দেন, কৃষি কার্ড দেন, পে-স্কেল ৪০ হাজার কোটি টাকা নিয়ে খরচ করে ফেললেন।।সব সুবিধা গরীবদের দিবেন।আর ভোট দেওয়ার সময় সবাই দেবে’?

প্রশ্ন:

‘এই সরকার আমার পরিবারের জন্য কি কি করেছে এবং করবে বলেন? প্রত্যেক সরকারের উচিত করদাতাদের ভিআইপি সুবিধা দেওয়া। বাংলাদেশের উন্নয়নে সরাসরি ভূমিকা তাদের।আর সরকার তাদের জন্য কিছুই করে না।এই হল গিয়ে আমাদের সরকার’ !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *