পাবনা: ঝড় বৃষ্টির সময় এলেই বাংলাদেশে বাড়তে থাকে বজ্রপাতে মৃত্যু!
বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে, যার প্রধান শিকার হচ্ছেন কৃষকরা।
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে ৩ জন কৃষক মারা গিয়েছেন। নিহত কৃষকরা হলেন- আবু সাইদ (৪৭), আকরাম (৪৪) এবং আব্দুল কুদ্দুস।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আবু সাইদ সোনাতলা গ্রামে পেঁয়াজ তুলছিলেন। হঠাৎ করেই বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে, আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, ধুলাউরি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
