ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা ভালো আছে।
বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাঁকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কথাবার্তাও বলছেন একটু আধটু।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আব্বাস সম্পর্কে এই তথ্য জানান।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর আগে দেশে তাঁর দুটো অস্ত্রোপচার হয়।
চলতি বছরের ১১ মার্চ তারিখে ইফতারের সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস সাহেব। তারপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এবং মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
