ঢাকা: বাংলাদেশে হাম এখন শুধু একটি রোগ নয়, এটি একটি দ্রুত ছড়িয়ে পড়া জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে।

শিশুরা মারা যাচ্ছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৯৪৭ শিশু। এ সময় মারা গিয়েছে তিনজন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এগুলো জানানো হয়েছে।

তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন।

তবে যাই হোক, মৃত্যু ৯৪ হোক বা তার চার পাঁচজন কম বেশি, সেটা মুখ্য বিষয় না- এই যে শিশুগুলো মারা যাচ্ছে এর দায় কি রাষ্ট্র নেবে? নাকি যে জঙ্গী ইউনূস আর তার দোসররা দায়ী তাদের শাস্তি দেবে? বিচারের আওতায় আনা হবে তাঁদের শিশুহত্যার দায়ে?

বিগত ১৫ বছরে একজন শিশুও মারা যায়নি হাম রোগে। অথচ এখন প্রতিদিন শিশু মারা যাচ্ছে, হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

এখন শিশুর মৃত্যুতে কারো আসমান কাঁপে না।

শিশুর জীবনের আর মূল্য কী? নিজের স্বার্থ হাসিল হলেই হলো! ব্যবসায়ী, সুদখোররা চিরদিন সুদখোর হয়েই থাকবেন। কিন্তু এই বাংলাদেশে তাদের কোনোদিন শাস্তি হবে না।

ইউনুস এর আমলে সব চেয়ে বেশি লুটপাট হয়েছে। দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করা হয়েছে।

কৃষি সেক্টরকে আরো বেশি ধ্বংস করা হয়েছে প্রতিটা কৃষক আজ পথের ফকির। তেলের পাম্পে দীর্ঘ লাইন ইউনূসের শাসনামলের প্রতিফলন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *