ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সর্ববৃহৎ অর্জন। যারা মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭২ সালের সংবিধানকে অস্বীকার করে, তারা মূলত একাত্তরের পরাজিত শক্তিরই অংশ।

আজ,শনিবার, ৪ এপ্রিল দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অনেক কথাই বলেছেন।

তিনি বলেন, যারা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, তারা সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তাদের কাছে অস্বস্তিকর বলেই তারা এসব অস্বীকার করে।

তবে বিএনপি নিয়ে গালগল্পটা বেশিই বলে ফেললেন তিনি। কারণ বিএনপির কার্যে তো এটা মোটেই প্রমাণ হয় না যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে। বরং বিপক্ষেই অনেক কাজ করে চলেছে।

তবে সত্যি কথা হচ্ছে বিএনপি ২৪ এর জঙ্গী আন্দোলনকেই বরং স্মরণ করে।

ডা. জাহিদ বলেন, বিএনপি যেমন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করে, তেমনি ১৯৭৫, ১৯৯০ এবং ২০২৪ সালের আত্মত্যাগকেও সমান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশের মানুষের ত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে এসে তা বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে এবং জাতীয় সনদ বাস্তবায়নেও দলটি নিয়মতান্ত্রিকভাবে অগ্রসর হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *