ঢাকা: ইসলামিক মৌলবাদী গোষ্ঠী সারা পৃথিবীতে কেবল নিজের ধর্মকে শ্রেষ্ঠ দেখাতে চায়। অপরের ধর্মও যে ধর্ম এটা তারা মানবেও না, অপমান, অপদস্থ করবে। অথচ ভিন্ন ধর্মের লোকেরা তাদের কতটুকু অপমান করে?

গুপ্ত শিবির মিজানুর রহমান আজহারিকে ঘাড় ধাক্কা দিয়ে অষ্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। একজন উগ্রপন্থী ইসলামি ধর্মপ্রচারক মিজানুর রহমান আজহারী।

যিনি অ্যাডলফ হিটলারকে ইহুদিদের বিরুদ্ধে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে প্রশংসা করেছিলেন, তাকে তার দেশব্যাপী বক্তৃতা সফরের মাঝপথে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার করা হয়েছে।

এই উগ্রবাদী কথিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী যিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রবাসী পশ্চিমা সম্প্রদায়গুলোতে ধর্ম বিদ্বেষী সাম্প্রদায়িক বক্তৃতা দিয়ে থাকেন।

এই উগ্রবাদী অসাম্প্রদায়িক বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকি।

মিজানুর রহমান আজাহারিকে ধুয়ে ফেলেন লেখক তসলিমা নাসরিন।

তিনি পরিষ্কার ফেসবুকে লিখেছেন:

“মিজানুর রহমান আজহারি লোকটা নাস্তিক। দু’রকমের নাস্তিক আছে জগতে। এক খারাপ নাস্তিক, দুই ভাল নাস্তিক।

খারাপ নাস্তিকরা যে কোনও খারাপ লোকের মতো খারাপ কাজ করে, মিথ্যে বলে, প্রতারণা করে, দুর্নীতি করে, চুরি ডাকাতি বদমাইশি করে, ধর্ষণ খুন সবই করে।

আজহারি খারাপ নাস্তিক, তিনি লোক ঠকানোর ব্যবসা করেন, লোক ঠকানোর ব্যবসার মধ্যে সবচেয়ে রমরমা ব্যবসা ধর্ম ব্যবসা।

ভাল নাস্তিকেরা মিথ্যে বলে না, প্রতারণা করে না, দুর্নীতি করে না, চুরি ডাকাতি বদমাইশি, ধর্ষণ খুন ইত্যাদি করে না, ভাল নাস্তিকেরা সত্যে, সততায়, সমতায় বিশ্বাস করে, এবং সমাজকে সুস্থ, সুন্দর আর সভ্য করার জন্য কাজ করে, যেমন আমি”।

আজহারি যুব সমাজকে নষ্ট করেছেন। এই নিয়ে তসলিমা বলেন, “আজহারি লোকটি বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করেছেন মিথ্যে কথা বলে। দিনের পর দিন যুবকদের লোভ দেখিয়েছেন বেহেস্তের আরাম আয়েশের, বেহেস্তের হুরের সঙ্গে অনন্তকাল সঙ্গমের।

মানুষকে ধর্মান্ধ, মৌলবাদী, জিহাদি , জঙ্গি বানানোর পেছনে বিশাল অবদান তাঁর। জেনেশুনেই তিনি বিশাল এক মূর্খ জনগোষ্ঠীকে হিংসে আর ঘৃণার ভেতরে ডুবিয়ে রেখেছেন।

যেন তারা অমুসলিমদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের– ঘৃণা করে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানকার বাংলাদেশি অভিবাসিদের একই মন্ত্র দিয়ে আসেন।

অস্ট্রেলিয়ায় এবার তিনি ধরা পড়লেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬০ লক্ষ ইহুদিদের হত্যা করে নাকি হিটলার ভাল কাজ করেছিলেন। আজহারির ঘৃণ্য কার্জকর্মের খবর পেয়ে অস্ট্রেলিয়ার সরকার তাঁর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া থেকে তাড়িয়েছেন।

বাংলাদেশের মুসলমানরা অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণা-রোগে ভুগছে, এই রোগের আরেক নাম ইসলাম। এই ইসলামের ভেতর থেকে ঘৃণাকে যদি বিদেয় করা না হয়, একে যদি মানবিক করা না হয়, তবে ধর্ম হিসেবে অচিরে ইসলামের মৃত্যু হবে।

ইতিমধ্যেই মুসলমানদের মধ্যে নাস্তিকের সংখ্যা দ্রুত বাড়ছে। একটিই আশা আমার, এই নাস্তিকদের মধ্যে যেন ভাল নাস্তিকের সংখ্যাটা বেশি হয়”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *