ঢাকা: জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, জীবনের সংকট, সবকিছুর মাঝেও আওয়ামী লীগের সময় স্থিরতা ছিলো।ছিলো আস্থা, নিশ্চয়তা।

দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা কী ছিলেন তাঁর অবদান এখন স্মরণ করে দেশবাসী।

অথচ বর্তমানে দেশে যেমন চলছে অসুস্থতা, তেমনি জ্বালানি সংকট। তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি। বিপদের শেষ নেই।

জ্বালানি তেলের সংকট অর্থনীতিতেও প্রভাব ফেলছে।

হারভেস্টার চালাতে জ্বালানি তেলের সংকট, মাঠে নষ্ট হয়ে যাচ্ছে পাকা গম। পঞ্চগড় জেলায় এবার বাম্পার গম উৎপাদন হলেও জ্বালানি তেলের সংকটে হারভেস্টার চালানো সম্ভব হচ্ছে না।

চাষিরা ফসল মাঠেই পড়ে যাওয়ার সমস্যার মুখোমুখি হচ্ছেন ।

এদিকে, জ্বালানি ও সামগ্রিক সংকট প্রসঙ্গ টেনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তো স্বীকারই করে নিলেন দুরবস্থার কথা।

তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি শুধু জ্বালানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বহুমাত্রিক সংকট। এতে খাদ্যসহ বিভিন্ন পণ্যের ওপর প্রভাব পড়ছে এবং সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

মন্ত্রী বলেন, ‘সরকার বর্তমানে অর্থনীতিকে টিকিয়ে রাখা ও পুনরুদ্ধারের এক ধরনের যুদ্ধের মধ্যে রয়েছে। একইসঙ্গে বৈশ্বিক প্রভাব দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে, ফলে সরকারি তহবিলে ধারাবাহিক চাপ ও ক্ষয় তৈরি হচ্ছে। প্রতিদিন এসব পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।’

তবে কথা হচ্ছে, দেশের যখন দুরবস্থা তখন অবশ্য দেশের নতুন প্রধানমন্ত্রী সিনেমা দেখছেন।

মন্ত্রী বলেন, ‘দেশের ঋণ পরিস্থিতি ও তার ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে অর্থায়নের ক্ষেত্রে ব্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং অর্থ সংগ্রহের খরচও পরিকল্পনার অংশ হতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি এমন অবস্থায় রয়েছে যেখানে সরকারের প্রধান কাজ হচ্ছে তা পুনরুদ্ধার করা। সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতির প্রায় সব সূচকই নিম্নমুখী ছিল, ফলে এখন উত্তরণের বিষয়টি সামনে আসার মতো পরিস্থিতি নেই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *