মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক মারা গেছেন।

রবিবার তথা ৫ এপ্রিল সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এবিএম আনোয়ারুল হকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোকপ্রকাশ করেছে।

একইসাথে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর এবং তিনি পরিবার-পরিজন-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন এই সংসারে।

উল্লেখযোগ্য যে, ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন আনোয়ারুল হক।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে অনেকদিন কর্মরত ছিলেন।

পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর উদ্যোগেই জাফরগঞ্জ বেরীবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *