ঢাকা: শিশু হত্যাকারী, দেশ ধ্বংসকারী, এবং দেশকে জঙ্গীস্থান বানানো বাটপার ড.ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
হামে যে শিশুগুলো মারা যাচ্ছে, এর কারণ সম্পর্কে কোনো সদুত্তর আছে জঙ্গী ইউনূস এবং তার উপদেষ্টামণ্ডলীর কাছে?
ছাপান্নটি জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। হয়তো আরো বেশি। সবসময় সরকারি রিপোর্টে সত্যি তথ্য আসে না।
ইউনুস সরকারের আমলে দেশের নিয়মিত টিকাদান কর্মসূচি কার্যত ভেঙে পড়েছিল। শুধু কোভিডের অজুহাত দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না, কারণ করোনা তো অনেক আগেই শেষ হয়েছে।
গত দুই বছরে লক্ষ লক্ষ শিশু হামের টিকা পায়নি। ইউনূস কী করেছেন? ক্ষমতা কীভাবে লম্বা করা যায় সে চিন্তা? যতরকম ফায়দা লুটা যায় লুটেছেন।
সেই ঘাটতি এখন মৃত্যু হয়ে ফিরে আসছে। মা বাবা সন্তানহারা হচ্ছে। একটা সরকার যদি দেশ চালানোর ন্যূনতম দায়িত্ববোধ রাখত, তাহলে এই ঘাটতি তৈরি হতে দিত না।
হামের টিকা বন্ধ করে দেশে শত শত শিশুকে হত্যা করেন বাটপার ইউনুস,ক্ষমতা নিয়ে অসংখ্য অপরাধ করেছেন।
যারা তাঁকে ক্ষমতায় বসিয়েছিল তারাও এই বাটপার ইউনুসের মাধ্যমে অসংখ্য অপরাধ করে ফায়দা লুটেছে।
হামের টিকা বন্ধ করে দিয়ে এতগুলো শিশুকে হত্যা করা চরম মানবাধিকার লঙ্ঘন।
তাই এদেরকে শুধু দেশত্যাগ নিষেধাজ্ঞা হবে না, শিশু হত্যার এবং সকল দেশবিরোধী অপরাধের দায়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এবং এই শাস্তির দাবি হাম ছড়ানোর আগেই উঠেছে।
এবার ড. ইউনূসসহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে।
অন্যথায় ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে এতে উল্লেখ করা হয়েছে।
এই লিগ্যাল নোটিশটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সোমবার রেজিস্ট্রি ডাক মাধ্যমে পাঠানো হয়েছে।
হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকায় এই বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানিয়ে এবং ড. মুহাম্মদ ইউনুস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস-সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম।
