ঢাকা: শিরীন শারমিন চৌধুরী ১৯৮৩ সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম, ১৯৮৫ সালে এইচএসসি-তে একই বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট। পরবর্তীতে কমনওয়েলথ স্কলার। এবং যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি।

রাষ্ট্র ও জাতির সমৃদ্ধির জন্য রাজনীতিতে এসেছেন। কিন্তু সৎ মানুষ কোনোদিন দেশে টিকতে পারে না।

এদেশে মেধাবীরা রাজনীতিতে আসে না। শিরীন শারমিনদের মতো দুয়েকজন কালেভদ্রে এলেও দিনশেষে তাঁদের পরিণতি হয় এমন।

এইসব দেখেই আসলে প্রাজ্ঞজনরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়। রাজনীতি ও রাষ্ট্র শাসন চলে যায় মূর্খের কব্জায়। মূর্খেরা করে দেশ শাসন।

আর কী বলবো?

বাংলাদেশের মহান জাতীয় সংসদের সাবেক স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে যেরকম হেনস্থা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। কোনো সভ্য সমাজে এমন ঘটে না।

এই গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

সংগঠনের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক বিবৃতিতে গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন,শিরিন শারমিন চৌধুরী একজন স্বচ্ছ রাজনীতিবিদ, মেধাবী ব্যক্তিত্ব, সারা জীবন স্কুল , কলেজ বিশ্ববিদ্যালয়ের
পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী, একজন আইনবিদ, ও পরিশীলিত মানুষ।

তিনি দেশের প্রথম নারী স্পিকার। তাঁর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং গ্রেফতার অত্যন্ত নিন্দনীয়।

এর আগে গত ১৯ মাস ধরে আটক রেখে হটাৎ করে গ্রেফতারের নাটক সাজিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। শিরীন শারমিন চৌধুরী গত ১৯ মাস ধরেই আটক ছিলেন।

তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সর্বৈব মিথ্যা এবং বানোয়াট। আমরা অবিলম্বে সাবেক স্পীকার শিরিন শারমিন চৌধুরীর মুক্তির দাবি জানাচ্ছি।

ড. শিরীন শারমিন চৌধুরীকে গত ১৯ মাস ধরে বন্দী রেখে ফ্যাসিস্ট ইউনূস, স্বৈরশাসক গোষ্ঠী মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে।

বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র, নিরহংকারী, সজ্জন এবং মার্জিত রাজনীতিবিদ ড. শিরীন শারমিন চৌধুরীর ওপর এই অমানবিক নির্যাতন রাজনীতির জন্য অশনিসংকেত।

মিথ্যা ,অসত্য, বানোয়াট মামলা দিয়ে রাষ্ট্রের এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের হয়রানী করা সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনবে।

শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের গৌরব।

অবিলম্বে মেধাবী গুণী ব্যক্তিত্ব বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সাবেক চেয়ারপারসন আইনবিদ ড. শিরিন শিরিন শারমিন চৌধুরীর মুক্তির দাবী জানায় যুক্তরাজ্য আওয়ামী লীগ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *