চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এবং প্রতিমা ভাঙচুর করা হয়। সাম্প্রদায়িক এই হামলায় যারা জড়িত তাদের কোনো বিচার করবে তারেক রহমানের সরকার? বিচার করে কি প্রমাণ করতে পারবে যে তারা হিন্দুদের পাশে আছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্ত্তী পূজা দিতে গেলে এমন ঘটনা জানাজানি হয়।
এর আগে বুধবার রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান সংলগ্ন মা মগদ্বেশ্বরী মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সনাতনী সম্প্রদায়ের নেতারা জানান, গভীর রাতে দুর্বৃত্ত তথা হিন্দুবিদ্বেষীরা মন্দিরে ঢুকে মা মগদ্বেশ্বরীর বিগ্রহের হাত-পা ও জিহ্বা ভাঙচুর করে যায়। এসময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও কাপড় লুট করে নিয়ে যায় তারা।

এবং মন্দিরের বাইরের বৈদ্যুতিক মিটারের তারও কেটে ফেলে দুর্বৃত্তরা। এবং পাশের শিব মন্দিরেও তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরের ধর্মীয় ছবিগুলো বিলে ফেলে যায়। এতটা জঘন্য আর জঙ্গী এরা।
স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শন করলে কি হবে? হিন্দুবিদ্বেষীদের এই দেশে সম্মান দেয়া হয়। যে যত হিন্দু বিরোধী তার তত সম্মান!
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাগো হিন্দু পরিষদ। পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং গীতা শিক্ষা কমিটি পোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক পল্লব কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ায় এর আগে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
