জয়পুরহাট: দেশের কী খুব পরিবর্তন হয়েছে ইউনূসের সময়ের থেকে এখনের মধ্যে? নাহ! যেটা খুল্লমখুল্লা ছিলো, সেটা এখন কিছুটা গোপনে হচ্ছে। তবে হত্যা, মব, কিন্তু সমানে চলছে তারেকের জমানাতেও।
এবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যা করে ধানখেতে লাশ পুঁতে রাখার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিলেরঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে।
ধানখেতে লাশটি হঠাৎ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে এই তো লাশ উদ্ধার করাই চলে কেবল, আর কী? হয়তো খুনী ধরা পড়লেও চুপে সাড়ে কখন ছেড়ে দেয়া হয় কেউ জানতেও পারে না।
এই ঘটনার পর থেকে ওই নারীর স্বামী উধাও হয়ে যান। আজ সকালে পুলিশ তাকে আটক করে বলে জানা যায়।
নিহত নারীর নাম আশুরা বেগম (৪৫)। তিনি বিলেরঘাটের সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা।
জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে আশুরা বেগমের ছাড়াছাড়ি হয়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর তিনি বাবলু নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে তার দাম্পত্য বিবাদ চলছিল।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
