চট্টগ্রাম: চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেটে একটি বিপণি বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ, শনিবার, ১১ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে চিটাগং শপিং কমপ্লেক্সের নিচতলার দোকানে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *