ঢাকা: বাংলাদেশের সংকটকালে ভারত পাশে। সংকটে আলোর দিশারি ভারত থেকে আসছে ডিজেল। হ্যাঁ, এখন ভারত বিরোধী উস্কানিদাতারা বলছে, মাগনা তো আর নেই না। টাকা দিয়েই কিনে নিচ্ছি।

উত্তরটা হচ্ছে, হ্যাঁ, মাগনা না- তাহলে পাকিস্তান থেকেও তো নিতে পারতা! তোমাদের পেয়ারে পাকিস্তান!

ভারত থেকে জ্বালানি সহায়তা চেয়েছে কিন্তু সে জ্বালানি আনবে কিভাবে? তার জন্য শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময়ে উপায় তৈরি করে রাখা হয়েছিলো।একেই দূরদর্শী নেতৃত্ব বলে।আরো চিল্লাও দিল্লি না ঢাকা!

যাই হোক, ভারত থেকে আবারো এলো ডিজেল।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।

শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে আসাম থেকে এই জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম শেষ হয়।

আগামিতেও আরো ডিজেল আসবে। ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেলো।

এবং এই এপ্রিলেই পাইপলাইনের মাধ্যমে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনা হবে।

এর আগেও ভারত থেকে ডিজেল এসেছে বাংলাদেশে। বছরের প্রথম ৩ মাসে চারটি চালানে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ডিজেল এসে পৌঁছায় বাংলাদেশে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *