ঢাকা: ‘কুরআন অবমাননা’র মিথ্যা অভিযোগ তুলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বাবা শামীম আল জাহাঙ্গীরকে।

আর কত? আর কত অশ্রু গড়াবে এই ভূমির? এই বাংলাদেশে জন্ম নেয়াটাই এখন পাপ। এই দেশে জন্ম নিয়ে স্বাভাবিক মৃত্যু হবে, এটা আশা করাই ভুল। হয় কেউ আপনাকে হত্যা করবে, নয় ট্রেন, বাস, জাহাজ দুর্ঘটনায় আপনার মৃত্যু হবে!

মোদ্দা কথা রাষ্ট্রের গাফিলতির দায়ে আপনার জীবন যাবে। কেউ দায়িত্ব নেবে না। জঙ্গী, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। এদের হাঁটু ভাঙতে পারবে না বিএনপি সরকার। কারণ ইতিমধ্যে জামাতের নেজুর ধরে বসে আছে এরা।

পীরের বক্তব্য কাট-ছাট করে একটি অংশ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে মবের মাধ্যমে পরিকল্পতভাবে হামলা করার জন্য উস্কিয়েছে একটি চক্র।

কথা হলো- কাট-ছাট ভিডিওর মাধ্যমে প্রায়ই গুজব তৈরি করে ধর্মীয় দাঙ্গা লাগানো হয়। সাধারণ মানুষ তা যাচাই না করে ঝাঁপিয়ে পড়ে।

পীরের বক্তব্য কাট-ছাট করে একটি অংশ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে মবের মাধ্যমে পরিকল্পতভাবে হামলা করার জন্য উস্কিয়েছে একটি চক্র।

কথা হলো- কাট-ছাট ভিডিওর মাধ্যমে প্রায়ই গুজব তৈরি করে ধর্মীয় দাঙ্গা লাগানো হয়। সাধারণ মানুষ তা যাচাই না করে ঝাঁপিয়ে পড়ে।

নিঃসন্দেহে এই ঘটনা সরাসরি রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দিয়েছে, সরকার যে মবের বিরুদ্ধে অসহায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, তারই প্রমাণ এই ঘটনা।

মাজারে হামলা, অগ্নিসংযোগ ও পীর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

একই সাথে শাহবাগে লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের ওপর হামলা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্ণয় ইসলামের ওপর আক্রমণ, দেশজুড়ে চলমান মব সহিংসতারও প্রতিবাদ জানানো হয়।

শনিবার রাত ৯টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, “কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, সুফি ইমাম শামীমকে হত্যা, শাহবাগে লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের ওপর হামলা এবং সারাদেশে মব সন্ত্রাসে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”

অতীতের শাসনামলের ধারাবাহিকতায় সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে বলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *