ঢাকা: বাংলাদেশের আইন অঙ্গনের কিংবদন্তি, আওয়ামী লীগ সরকারের সাবেক সফল আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গিয়েছেন।

আজ ১২ এপ্রিল, রবিবার সন্ধ্যায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

ব্যারিস্টার শফিক আহমেদ কেবল একজন সফল আইনজীবী বা রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একনিষ্ঠ কারিগর ছিলেন।

তাঁর প্রয়াণে বাংলাদেশ এক মহান আইনজ্ঞকে হারালো।

রবিবার, ১২ এপ্রিল বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

জানা গেছে, শনিবার রাতে অসুস্থ অবস্থায় ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

তাঁর বিনয়ী ব্যক্তিত্ব, অগাধ পাণ্ডিত্য এবং পেশাদারিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *