ঢাকা: শিশুঘাতক ইউনূস! তাঁর অপকর্ম, লোভের কারণে আজ বাংলাদেশে মায়েদের কোল খালি হচ্ছে!
দেশে হামের টিকা সংকট ও প্রাদুর্ভাবের পেছনে ইউনুস সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ছিলো। তিনি কোনো কাজ করেননি। শুধু নিজের পকেট মোটা করা ছাড়া।
গত বছর ৪৩ দশমিক ৮ শতাংশ শিশু হামের টিকার আওতার বাইরে থেকে গেছে, যা গত নয় বছরের মধ্যে সর্বনিম্ন।
এই বিপর্যয়ের মূল কারণ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পরিকল্পিত উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা।
ইউনুসের নেতৃত্বাধীন সরকার ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের সফল সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বিঘ্নিত করেছে।
সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসার পরিকল্পনার কারণে সরকারি অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়, ফলে হামের টিকা কেনাই হয়নি।
যে টিকা আগে বিনামূল্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের দেওয়া হতো, তা বন্ধ করে ইউনুস সরকার শিশুদের ঝুঁকির মুখে ঠেলে দেয়। টিকা না দেয়ার ফলে শিশুরা আজ মারা যাচ্ছে।
হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।
হাম ও অন্যান্য রোগের টিকা ক্রয় এবং প্রদানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আবেদনে অনুরোধ জানানো হয়েছে।
