ঢাকা: আজ ১৭ এপ্রিল, দিনটি ঐতিহাসিক; মুজিবনগর দিবস। কিন্তু এই সরকারের জন্য নয় অবশ্য।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সেই থেকে দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এতবড় একটি দিন, এই বছর দিবসটি উপলক্ষে সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এমন আরো বহু ঘটনা এই সরকারের আছে যা মুক্তিবিরোধিতা প্রমাণ করে।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের উদ্যোগেই মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, শহীদদের শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক অত্যন্ত ব্যথিত হয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোনো আয়োজন নেই।
তিনি বলেন, ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস কোন রাজনৈতিক দিবস নয়। এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য তাৎপর্যপূর্ণ দিন। যে সরকারই আসুক না কেন এদিনটি সরকারি ভাবে পালন করা উচিৎ। যদিও আজ দিনটি সরকারি পালন হচ্ছে না। আমরা ব্যথিত হয়েছি।’
