সিলেট: লোডশেডিংয়ে দেশ বিপর্যস্ত। বাংলাদেশের সব জায়গাতেই খুবই খারাপ পরিস্থিতি-শহর হোক বা গ্রাম।
যদিও হরমুজ প্রণালি খোলা হয়েছে, তবুও বাংলাদেশের এই অবস্থা কতদিন চলবে কে জানে? এদিকে জ্বালানী সংকটের ব্যাপারটা ধামাচাপা দেয়ার একটা চেষ্টা খুব লক্ষণীয়।
সরকার বলছে তেল আছে, জনগণ বলছে তেল নেই।
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি দেখা যাচ্ছে। তেল না পেয়ে কোনো কোনো পাম্পে মারামারি, খুন পর্যন্ত হয়ে যাচ্ছে।
সিলেটে তীব্র লোডশেডিংয়ের মাঝে আজ শনিবার (১৮ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
অবস্থা বেগতিক। আজ সকাল ৯ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিতরণ লাইন ও ট্রান্সফরমারের মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোডসহ আশপাশ এলাকা; ১১ কেভি কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড; ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নওয়াগাঁও, সাদাটিকর; এবং ১১ কেভি মুক্তিরচক ফিডারের মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।
