খুলনা: কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য মারা গিয়েছেন মর্মান্তিকভাবে।
আজ শনিবার ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ এই বিষয়ে বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে।
তবে বিষয়টি এত সহজে মেনে নেয়ার মতো নয় বলেই মনে হচ্ছে।
যেহেতু দেশে হিন্দুদের ওপর আক্রমণ ক্রমাগত চলে আসছে, সেদিক থেকে দেখলে ঘটনাটিকে এত সরল বলে মনে হচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস ভোরে রেলওয়ে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটেছে।
নিহতের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন ইউনিট তথ্য উপাত্ত সংগ্রহে কাজ করছে।
এখন জানা যাচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে নাকি তিনি হতাশায় ভুগছিলেন। তবে হতাশা, যন্ত্রণা এখন অনেক কিছুই শোনা যাবে, তবে মৃত্যুর প্রকৃত কারণ কী, সেটা আদৌ বের হবে কিনা, সেটাই সন্দেহ।
মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা এলে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
