ফেনী: ইউটিউব দেখে লোকজন কতকিছুই তো বানায়। কিন্তু বিকল্প উপায়ে তিনি বানাতে গিয়েছিলেন অকটেন। কিন্তু বিধি বাম!

ফেনীর সোনাগাজীতে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন ব্যবসায়ী নূর আলম মাসুদ (৪৫)। তিনি মারা গেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়

ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়েছিলেন তিনি।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজীর ‘সততা অয়েল মিল’-এর স্বত্বাধিকারী ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করার সময় অতিরিক্ত তাপমাত্রার ফলে একটি পাইপ বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের ফলে গুরুতর দগ্ধ হন মাসুদ ও তাঁর সহকর্মী মো. ওমর ফারুক।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে অবস্থার উন্নতি হয়নি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে মাসুদ মারা যান।

তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে ইউটিউব দেখে অনেকেই আজকাল অনেক কিছু বানান। তবে তারও কিছু সীমা আছে। সবকিছুই তো বানানো যায় না। অনেক বিষয় লুকিয়ে থাকে তার মধ্যে। দুর্ঘটনা বলেকয়ে আসে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *