ঢাকা: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ স্ংযুক্ত আরব আমিরাত শাখার প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি ইঞ্জি: আবু জাফর চৌধুরী মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগ মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
উল্লেখ্য, ইঞ্জি: আবু জাফর চৌধুরী (সিআইপি) গত ১২ এপ্রিল মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
এই সংসারে রেখে গেছেন স্ত্রী ও ২ সন্তান-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রকৌশলী আবু জাফর চৌধুরী দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তাঁর নেতৃত্বগুণে তিনি মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ছিলেন।
