ঢাকা: হামের প্রকোপ দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। হাসপাতালের আইসিইউ উপচে পড়ছে শিশুদের কান্নায়। বাবা মায়েরা সন্তানের লাশ কোলে নিয়ে বাড়ি ফিরছেন।
আর ক্ষমতাসীনদের বুলেটিন বলছে কেউ মারা যায়নি। মৃত্যুকে লুকিয়ে কী পাবে তারা? বলতে পারেন?
এই যে মৃত্যু অস্বীকারের রাজনীতি, এটা একদিন টিকতে পারে না। সত্য কখনো চাপা থাকে না।
যাই হোক, আগামিকাল সোমবার, ২০ এপ্রিল থেকে ঢাকাসহ সারাদেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।
সোমবার প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এর আগে ঝূঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলা, ১৪ পৌরসভা ও চার সিটি কর্পোরেশনে টিকা দেওয়া হয়েছিল। এখন এর বাইরের এলাকাগুলোতেও টিকা দেওয়া হবে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বা ইপিআই’র কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হচ্ছে।
কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাচ্ছে।
