রাজশাহী: যুবলীগ নেতার পুকুরে বিষ দিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হলো ৩০ লাখ টাকার মাছ।
রাজশাহীর বাগমারায় যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বিষ দেয়ার ফলে পুকুরে মাছগুলোকে ভেসে উঠতে দেখা যায়।
শনিবার সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে।
পুকুরটির ইজারাদার সোহেল রানা। তিনি তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নুরপুর মহল্লার বাসিন্দা। ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।
এবং ২১ মার্চ ঈদের রাতে হামলা চালিয়ে সোহেল রানার বাড়িঘর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই তিনি মাছ চাষ করতেন।
স্থানীয়রা বলেন, সোহেল রানা বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর আত্মীয় স্বজনরাই পুকুরটি দেখাশোনা করছিলেন।
তবে প্রতিহিংসার বশে কারা পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে তা জানা যায়নি।
জানা গিয়েছে, এই ঘটনায় থানায় মামলা বা অভিযোগ করা হয়নি। বা মামলা করলেও তার সুরাহা কতটুকু হবে তা উপরওয়ালা জানেন।
