দিনাজপুর: দিনাজপুর শহরে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। একটি বাড়ি থেকে উদ্ধার করা হলো এক ব্যক্তি ও তাঁর স্ত্রীর দগ্ধ দেহ।

রবিবার রাত দেড়টার দিকে শহরের সুইহারী আশ্রম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে দিনাজপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানিয়েছেন।

মৃতরা হলেন- তপন সরকার (৪৮) এবং তাঁর স্ত্রী লতা সরকার (৩৫)।

তাঁদের প্রতিবেশী অশোক কুমার বলছেন, “ওই সময় এলাকার সবাই প্রায় ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করেই তপন সরকারের ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

“পরে তারা এসে আগুন নেভায় এবং ঘরের ভেতর থেকে দগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলছেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে তার উপরেও সন্দেহ থেকেই যাচ্ছে ঘটনা নিয়ে। উপযুক্ত তদন্ত হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *